Advertisement

Friday, November 20, 2015

শুধু শরীর দেখিয়েছেন, মানছেন না ডেইজি




ওয়েব ডেস্ক: হেট স্টোরি থ্রিতে তাঁকে শুধুই নাকি শরীর দেখাতে ব্যবহার করা হয়নি। এমনটাই দাবি অভিনেত্রী ডেইজি শাহের!
হেট স্টোরি থ্রি-তে এখনও পর্যন্ত যেটুকু দেখা গিয়েছে, তাতে বেশ বোল্ড অবস্থায় দেখা গিয়েছে তাঁকে। ডেইজি নিজেও বলেছেন, যে 'মনে হচ্ছে একটু বেশি হয়ে গিয়েছে। অবশ্য দর্শকদের পছন্দ হলে, ভালই লাগবে।'
এর আগে হেট স্টোরিতে পাওলি দামকেও বেশ বোল্ডভাবে দেখা গিয়েছিল। তবে, আম দর্শকদের মত ডেইজি ইতিমধ্যে সবাইকে ছাপিয়ে গিয়েছেন।
এখন ডেইজি বলছেন, 'আমাকে মোটেই এই ফিল্মে শুধু শরীর দেখানোর জন্য রাখা হয়নি। আমার চরিত্রটাও হেট স্টোরি থ্রি-তে বেশ ভাল। আমার চরিত্রটা পছন্দ হয়েছে বলেই এই ফিল্মে সাইন করেছি।'



No comments:

Post a Comment